ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলপুরে বালিয়া মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ি দুমড়েমুচড়ে যায়।
নিহতরা হলেন- বাসের চালক বিশু, সেনাবাহিনীর গাড়ি চালক সার্জেন্ট রেজাউল করিম ও অজ্ঞাত পথচারী।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে ছেড়ে আসে বুধবার সকালে। এসময় ফুলপুরে বালিয়া মোড় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর গাড়ির সাথে সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপেক্সে নিলে, চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় আহত ১৫ জনের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।