চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সর্তকতা সংকেত

খুলনা-সাতক্ষীরা বাগেরহাট উপকূলে সকাল থেকেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিভাগ বলছে, একই সময় উপকূলে জোয়ার থাকার কারণেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। 

আর যার কারণে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন এলাকার মানুষজন। তবে ভাটা শুরু হওয়ার পরপরই এই পানি নেমে যাবার কথা বলছেন তারা। আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগামী চব্বিশ ঘন্টা পর নিম্নচাপ দুর্বল হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। 

এছাড়াও, দুর্যোগের কারণে সব নৌযানকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে, একই সঙ্গে মাছ ধরার নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। 

চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সর্তকতা সংকেত জারি অব্যাহত রয়েছে।

একাত্তর/ এনএ