চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই অটোযাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দুইজন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কানসাট বাঁশপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম নুরুন নাহার (৫৫)। তিনি উপজেলার ধোবড়া সন্যাসিপাড়ার আবু সাহিদের স্ত্রী। অপরজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শনিবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট বাঁশপট্টি মোড়ে সোনা মসজিদগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে নুরুন নাহারের মৃত্যু হয়। অপর একজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে।

আরও পড়ুন: রাজশাহীতে করোনা ও উপসর্গে আরও আট মৃত্যু


তিনি আরও জানান, আহত দুইজনকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।


একাত্তর/আরএ