কুমিল্লায় বাসচাপায় তিন অটোরিকশা যাত্রীর মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জের না‌থের‌পেটুয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহত একজ‌নের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে কুমিল্লার ম‌নোহরগঞ্জ উপ‌জেলার মহাসড়‌কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন, অটোরিকশার যাত্রী ম‌ন্হেরগ‌ঞ্জের খিলা গ্রামের মো: রা‌ফি (২৩) এবং নোয়াখালী জেলার সোনাইমু‌ড়ির সিএন‌জি চালক শাহাদাৎ হো‌সেন (৩০)। তাৎক্ষণিকভাবে নিহত আপর একজ‌নের পরিচয় পাওয়া যায়নি।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ম‌নোহরগ‌ঞ্জের থানার ওসি মাহাবুবুল ক‌বির জানান, নোয়াখালী থে‌কে ঢাকাগা‌মী দ্রুতগ‌তিসম্পন্ন হিমাচল প‌রিবহ‌নের এক‌টি বাস ম‌নোহরগ‌ঞ্জের না‌থের‌পেটুয়া এলাকায় প্রথ‌মে এক‌টি ট‌্যাক্টর‌কে ধাক্কা দেয়। পরক্ষ‌ণেই না‌থের‌পেটুয়া পুরাতন বাজার থে‌কে লাকসামগামী সিএন‌জি‌কে চাপা দেয়।

তিনি আরও বলেন, এসময় ঘটনাস্থ‌লেই সিএন‌জিচালক, যাত্রীসহ তিনজন মারা গে‌ছে। দুইজন‌কে হাসপাতা‌লে নেওয়া হয়। একজ‌নের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই অটোযাত্রী নিহত

মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া ফাঁড়ি ইনচার্জ জাফর ইকবাল জানান, সকালে কুমিল্লায় যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে নিহত একজ‌নের পরিচয় পাওয়া যায়নি।


একাত্তর/আরবিএস