পঞ্চগড়ে ধানখেত থেকে উদ্ধার হওয়া এক নবজাতকের পরিবার ও অভিভাবকের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। বর্তমানে শিশুটি পঞ্চগড় সদর হাসপাতালে স্ক্যানু বিভাগে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে শিশুটির সুস্থ আছে বলে জানান হাপাতালে কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে জেলার বোদা উপজেলায় ময়দানদিঘী ইউনিয়নের আওকারী পাড়া এলাকা। ওইদিন রাত তিনটার দিকে বাড়ির পাশে ধানখেত থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান সুমিলা রাণী নামে এক নারী। পরে তিনি আরও কয়েকজন প্রতিবেশীর সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
পরে স্থানীয়রা বিষয়টি বোদা থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর শিশুটিকে ওই এলাকা থেকে নিয়ে এসে বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে শিশুটি জেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। কে শিশুটির অভিভাবক বা কারা বাচ্চাটিকে এখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি।
আরও পড়ুন: একাত্তরে সংবাদ প্রকাশ: পানির পর বিদ্যুতও পেলো বাড়িওয়ালা
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু বিশেষজ্ঞ) ডা. মনোয়ারুল ইসলাম বলেন, শিশুটির শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে বাচ্চাটিকে স্যালাইনের মাধ্যেমে খাবার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাচ্চাটির শারিরীক গঠন এখনো ঠিক হয়নি। কিছুটা দূর্বলতা রয়েছে। তবে শিশুটিকে স্ক্যানু বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে পাশাপাশি সার্বক্ষনিক তার শারিীক অবস্থার খোঁজ নিচ্ছি আমরা।
একাত্তর/আরবিএস