নড়াইলে দক্ষিণপূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ইয়াসমিন ও তার ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল দক্ষিণপূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ইয়াসমিন গত ১৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হন। এরপর থেকে তিনি ও তার ছেলে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আর বিদ্যালয়ে আসেনি। তবে গত ২৩ সেপ্টেম্বর তাহমিদেরও করোনা শনাক্ত হয়। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন।
আরও পড়ুন: করোনা উপসর্গে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান বেগম জানিয়েছেন, "করোনা আক্রান্ত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ১৪ তারিখের পর বিদ্যালয়ে আসেনি। বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী ও বাকি ১৩ জন শিক্ষক সকলেই সুস্থ রয়েছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি।"