বগুড়ায় দু'জন স্কুল ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দু'জনই বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
বগুড়া জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, স্কুল খোলার পর থেকেই তারা যথারীতি স্কুলে নিয়মিত ক্লাস করতেন। গত ১৬ এবং ১৭ সেপ্টেম্বর তারিখে তারা শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। এরপর তারা নমুনা পরীক্ষা করেন এবং ২৪ তারিখে করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে।
আরও পড়ুন: একই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী করোনা আক্রান্ত
এ খবর স্কুলের শিক্ষকরা জানতে পেরে তাদের বাড়ীতেই চিকিৎসা নিতে পরামর্শ দেন এবং আইসোলেশনে থাকতে বলেন। এরপর স্কুল কর্তৃপক্ষ জেলা শিক্ষা অফিসারকে অবহিত করেন। এর পাশাপাশি আরো কয়েকজন ছাত্র করোনা উপসর্গ নিয়ে বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন।
একাত্তর/এসজে