নোয়াখালীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার কালাদরপ ইউনিয়নের নুরু পাটোয়ারী হাট সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো.রায়হান হোসেন (২৩)। তিনি সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা বাদশা চৌধুরী জানান, নুরু পাটোয়ারী হাট থেকে সোনাপুরের উদ্দেশে রায়হান মোটরসাইকেল নিয়ে বের হন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি বলেন, মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।