খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপিডিএফ নেতা বিপুল চাকমাসহ চারজনের ময়নাতদন্ত শেষ মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে দেড়টার দিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষ হয়। পরে সেগুলো স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
নিহতদের স্বজনরা পাহাড়ের সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়ে বলেন, তারা পাহাড়ের আর এ ধরনের হানাহানি চান না।
এর আগে সকালে পানছড়ি থানা থেকে মরদেহগুলো খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
এর আগে সোমবার রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক রুহিন বিকাশ ত্রিপুরা।
ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন ইউপিডিএফ সংগঠক নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরা।
হত্যার ঘটনায় অজ্ঞাত ১৫/২০জনকে আসামি করে পানছড়ি থানায় মামলা করেছেন নিহত বিপুল চাকমার কাকা নিরুপম চাকমা।
তবে এ নিয়ে আজও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।