ব্রাহ্মণবাড়িয়া নারী সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। আহতদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার সকালে জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে নারী সংক্রান্ত একটি বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কাউসার মিয়ার সঙ্গে জয়নালের গোষ্ঠীর বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা করা হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩০ জন। তাদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনা পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।