এবার পুড়ছে চিনির গুদাম। দেশের অন্যতম ব্যবসায়ী শিল্পগোষ্ঠী এস আলমের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে আগুন লেগেছে।
চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত ওই মিলে সোমবার বিকেলে আগুন লাগে। তিনটা ৫৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
কয়েকঘণ্টার চেষ্টাও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সন্ধ্যা সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দাউদাউ করে জ্বলতে দেখা গেছে।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, আমরা এখনো কাজ করছি। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। চন্দপুরা ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের মিলে সাতটি ইউনিট কাজ শুরু করে।
পরে আরো তিন ইউনিটকে ডাকা হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
আগুনে ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।