চট্টগ্রাম কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এস আলম এডিবল অয়েল মিলের ভিতরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে ওই আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টা ওই আগুন নিভিয়েছে।
শুক্রবার সকালে সাড়ে আটটায় খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৯টার দিকে ওই আগুন নির্বাপণ করে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, সকালে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে আসে। তবে অয়েল মিলের গোডাউন আগুন লাগেনি। আগুন লেগেছে গোডাউনের পাশে স্ক্র্যাব রাখার ভবণে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। ঈদের ছুটির কারণে উৎপাদন বন্ধ থাকায় মিলে বেশি মানুষ ছিল না।
তিনি বলেন, আগুন তেলের গোডাউনে লাগলে নিয়ন্ত্রণে আনা কষ্টসাধ্য ছিল। আগুনে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
তবে আগুন লাগার বিষয়ে এস আলম এডিবল অয়েল মিলের কোনো কর্মকর্তা কথা বলতে রাজী হন নাই।
এর আগে গত চার মার্চ নগরীর কর্ণফুলী এলাকায় এস আলমের সুগার মিলে আগুনের ঘটনা ঘটে।