কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাসুম হোসেন ও হাসান মিয়া। তারা কুমিল্লা ইপিজেডের ‘এসএবি’ কোম্পানিতে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির আহমেদ বলেন, কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থান অন্য জনের মৃত্যু হয়।