শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের ১৩টি জেলায় সম্প্রদায়টির অসচ্ছল মানুষের মুখে হাসি ফুটিয়েছে একটি ভার্চুয়াল সংগঠন। ‘সনাতন বন্ধুরা সনাতন মানুষের পাশে’ নামের সংগঠনটির সদস্য নিজেদের অর্থায়নে জেলাগুলো ঘুরে মানুষের হাতে পূজার উপহার হিসেবে বস্ত্র তুলে দিয়েছেন।
মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির গ্রুপ অ্যাডমিন রাজীব মজুমদার জানান, গত ১২ আগস্ট থেকে সংগঠনের সবার সিদ্ধান্তে ফান্ড সংগ্রহ শুরু হয়। পরে ২০ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, ফেনী, রংপুর, কিশোরগঞ্জ, কক্সবাজার. গাইবান্ধা, ময়মনসিংহ, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মাগুরা, নড়াইল, টাঙ্গাইল জেলার সদরসহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
রাজীব বলেন, কারো একার পক্ষে হয়ত ১০ জনকে সহযোগিতা করা সম্ভব। কিন্তু সম্মিলিতভাবে এর পরিধি হাজার ছাড়িয়ে যেতে পারে। আমাদের ক্ষেত্রেও এমনটা হয়েছে। সমাজের মানুষ এগিয়ে এলো কোনো উৎসবই দেশের মানুষের নিরানন্দ কাটবে না।
কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকা সংগঠনের সদস্য কল্যাণ সরকার, জীবন দাশ, সজল সাহা, শুশাংকর এবং প্রশান্ত ভৌমিক জানান, বন্ধুদের মাধ্যমে বিভিন্ন রিমোট এলাকার খোঁজ-খবর নিয়ে তালিকা প্রস্তুত করা হয়। এটি বাস্তবায়ন করতে আমরা ঘুরেফিরে প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছি। রাত-দিন ঘুরে বিভিন্ন চা বাগান, সুন্দরবনের পাশে অবহেলিত গ্রামে, বিভিন্ন নদীর চর থেকে আসা মানুষের কথা শুনেছি এবং তাদের মধ্যে আমাদের সামান্য ভালবাসা তুলে দিয়েছি।
সঞ্জয় সাহা ও শুভাশীষ চৌধুরী, শ্রাবণী সাহা এবং শীবেন রয় জানান, নিজের অর্থায়নে যতটুকু সম্ভব মানুষের কাছে ভালোবাসা পৌঁছানোর চেষ্টা করেছি। আশা করি, ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো।
পলাশ পাল, অপু দাশ,শান্ত সাহা আর অনেকেই বলেন, সমাজের মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির ব্রত। ভবিষ্যতেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
শেষে গ্রুপ অ্যাডমিন রাজীব মজুমদার, দেশের বিভিন্ন জায়গায় থাকা সংগঠনটির সদস্য সজীব দাস, নিতীশ, দিপ্তী, পুস্পেল, লিমন, অসিত সাধু, সজীব, শীলা, অমিত, প্রশান্ত, মৃত্যঞ্জয়, কান্তা, বিউটি, লিটন, বাসুদবে, অভি, মিঠু, অলক, পার্থ, হ্যাপি, বিপ্লব, মলি, মারিয়া, লিপি,ডালিয়া, ধিশান, অর্জুন, তাপস, লাকী, শিল্পী, পূর্ণ, দেববত্র, দিপা, সুবর্ণা, ইতালী প্রবাসী সোহাগ, সাউথ আফ্রিকা প্রবাসী সুভাষ,আমেরিকা প্রবাসী চম্পা, কাতার প্রবাসী অজিত, কুয়েত প্রবাসী শিমুল ও রুনু, কেনিয়া প্রবাসী জয়শ্রী, সমীর, জেমস, লিপি, জুয়েল, সুমন, তাপস, সুদীপ, ডালিম, সজল, রনি, হৃদয়, মিলন, অপর্ণা, রঞ্জনসহ গ্রুপের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।