লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (২৮) গ্রামের ফজল আহমেদের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন দুপুরে বাড়ির পাশে সুপারি বাগানে সুপারি পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হায়দরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।