দীর্ঘ ৯ বছর পর নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এতে জেলা জেলা বিএনপির আহবায়ক হয়েছেন মাহবুব আলমগীর আলো। এছাড়া হারুনুর রশীদ আজাদকে সদস্য সচিব, অ্যাড. এবিএম জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক, সাবেক জেলা বিএনপির সভাপতি হায়দার, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।
এক প্রতিক্রিয়ায় আলমগীর আলো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, নোয়াখালী জেলার মাটি ও গণমানুষের নেতা মোহাম্মদ শাহজাহানের পরামর্শে নোয়াখালী জেলায় আন্দোলন সংগ্রামে যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিএনপি ঐক্যবদ্ধ থেকে কাজ করবে।
২০১৭ সালে ২৩ এপ্রিল নোয়াখালী জেলা বিএনপির ১৫১ সদসস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় বিএনপি।