কক্সবাজারে হাজারো পর্যটক, বিনা বাধায় ঘুরছে রোহিঙ্গারাও!

ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন হাজারো পর্যটক। পুলিশ বলছে, তারা পর্যটকের নিরাপত্তা বাড়িয়েছে; অথচ রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্রে ঘুরছে বিনা বাধায়।

সরেজমিনে দেখলে মনে হবে, সূর্য যেন তার সমস্ত শক্তি প্রয়োগ করছে সৈকতের বালিয়াড়ীতে। তারপরও তীব্র দাবদাহ থেকে প্রশান্তি পেতে নীল সমুদ্রে ভাসছেন ডুবছেন লাখো পর্যটক।

cox`s-bazar2

কিছুক্ষণ পর পর ধেয়ে আসা বিশাল ঢেউয়ে ঝাঁপ দিয়ে তা অতিক্রম করার মাঝে সমুদ্র জয়ের স্বাদ নিচ্ছে শিশু, তরুণ-তরুণী।

উচ্ছ্বাসিত পর্যটকরা বলছেন, এই সমুদ্র জলের ছোঁয়া তাদের সব কষ্ট ভুলিয়ে দিচ্ছে।

cox`s-bazar

হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ৬০ থেকে ৭০ শতাংশ রুম বুকিং হয়েছে। সামনের সাপ্তাহিক ছুটিতে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে প্রত্যাশা তাদের।

cox`s-bazar4

এছাড়া লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ বিশেষ নিরাপত্তার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে।

cox`s-bazar5

তবে পর্যটনের এই ভরা মৌসুমটিকে অস্বস্তিতে ফেলেছে সৈকতে রোহিঙ্গাদের আনাগোনা। দলবেঁধে ক্যাম্প থেকে সৈকতে ঘুরছে শত শত রোহিঙ্গা। রোহিঙ্গারা বলছে, তারা চেকপোস্ট ফাঁকি দিয়ে সৈকত ভ্রমণে এসেছে।

cox`s-bazar3

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, রোহিঙ্গাদের দমানো গেলে পুরো সপ্তাহজুড়ে চার লাখের বেশি পর্যটকের আগমন ঘটবে কক্সবাজারে। বিভিন্নভাবে রোহিঙ্গাদের উপস্থিতি পর্যটকদের সমস্যা তৈরি করছে।