রাজবাড়ীতে ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাবেক ইউপি সদস্য টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লা (৪০) বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামে বাসিন্দা।
রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান অভিযান চালান।
ডিবির ওসি মো. মনিরুজ্জামান খান জানান, অভিযুক্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা হয়েছে। টুটুলের কিরুদ্ধে আরও দুইটি মামলা চলছে।