গাড়ি পোড়ানো ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শুক্রবার গাজীপুর থেকে বাচ্চুকে গ্রেপ্তার করা হয় জানিয়েছে র্যাব। গাজীপুরের শ্রীপুরে গাড়িতে আগুন দেয়া ও বিস্ফোরক মামলার প্রধান আসামি বাচ্চু।
তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।