লতিফ সিদ্দিকীর কর্মী গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানা ঘেরাও

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় সা‌বেক মন্ত্রী ও নব নির্বাচিত সংসদ সদস্য আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর কয়েকজন কর্মী-সমর্থক গ্রেপ্তা‌রের প্রতিবা‌দে থানা ঘেরাও করা হ‌য়ে‌ছে।

বুধবার দুপু‌রে আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর নেতৃ‌ত্বে টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়‌ক এবং থানা ঘেরাও করা হয়। এসময় মহাসড়কটির প্রায় আট কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। 

আবদুল ল‌তিফ সি‌দ্দিকী ব‌লেন, আমার কয়েকজন কর্মী-সমর্থকদের  বিনা অপরা‌ধে থানায় আটক ক‌রে রাখা হ‌য়ে‌ছে। এছাড়া আরও ক‌য়েকজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিনাশ‌র্তে মুক্তি না দেয়া পর্যন্ত এখন থে‌কে যা‌বো না। 

কা‌লিহাতী থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ফারুক জানান, গ্রেপ্তাদের মধ্যে দুই জন  এজাহরভুক্ত আসামি। অপরাধ ছাড়া কাউকে আটক করা হয়‌নি।