নিম্নমানের চিনি ফ্রেশ তীরের বস্তায় ভরে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে দেশীয় ব্র্যান্ড ‘ফ্রেশ’ ও ‘তীর’এর বস্তায় নিম্নমানের চিনি ভরে বিক্রি ও মজুদে এক ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় জব্দ করা হয় ৫০০ বস্তা চিনি। 

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহরের দুধবাজারে মাসুদ জেনারেল স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা ও চিনি জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংস্থাটির সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গোপন খবরে ওই দোকানে অভিযান চালানো হয়। এসময় তার গুদামে ফ্রেশ ও তীর ব্র্যান্ডের ৫০০ বস্তায় নিম্মমানের চিনি পাওয়া যায়। ব্যবসায়ী মাসুদ খান রমজান উপলক্ষে দেশীয় ব্র্যান্ড দুটির বস্তায় ভরে নিম্নমানের চিনি মজুত ও বিক্রি করছিলেন। জব্দ করা চিনিগুলৈা নায্যমূল্যে ১২৮ টাকা কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছে। 

অভিযুক্ত ব্যবসায়ীর কাছে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অভিযানে ক্যাব সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান রুমেল।