টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

গাজীপুর টঙ্গীর মিরাশপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় দুটি কারখানা ও একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

টঙ্গীর মিরাশপাড়া এলাকায় কয়েকটি কারখানা ও বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় মোহাম্মদিয়া কালার ট্রেডিং মোহাম্মদিয়া ইয়ার্ণ ডাইং নামের দুটি কারখানা ও বাড়ির মালিক ঠিকাদার মাহবুবুর রহমান বিদ্যুতের বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুটি কারখানা কর্তৃপক্ষকে দেড়  লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসার মালিক বিদ্যুৎকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

tongi1

তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মিজবাহ-উর-রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসান, দেলোয়ার হোসেনসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ জানান, অভিযানের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।