গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট ৯টি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম দল সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে অগ্নিকাণ্ডের স্থানে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বিবেচনা করে আরও চারটি ইউনিটকে ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের সর্বমোট ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিস্তারিত আরও আসছে...