শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল সরদার (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। 

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতাল থেকে কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ইউপি মেম্বার আসাদুজ্জামান স্বপন জানান, তার ওয়ার্ডের দুলাল সরদার সকালে বাড়ির পাশে আমনের বীজতলায় পানি দেয়ার জন্য বিদ্যুৎচালিত সেচ পাম্প বসান। পাম্পে সংযোগ দেয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিলেন দুলাল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল করে সন্দেহজনক মনে হয়েছে। এ কারণে মরদেহদের ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।