প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়।

পরিবারের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় পরিবারের কোন সদস্য ঘরে না থাকার সুযোগে অভিযুক্ত ওই প্রতিবেশী তরুণীকে ধর্ষণ করে। পরে কিশোরীর মা ঘরে এলে তিনি ঘটনা জানান।

এরপর ভুক্তভোগীর মা রাতেই শরণখোলায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়জুল ইসলামকে গ্রেপ্তার করে।

শরণখোলা থানার পরিদর্শক তদন্ত সুব্রত কুমার জানান, কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।