খুলনায় বাসে আগুন

বিএনপিসহ আরও কয়েকটি দলের ডাকা অবরোধের প্রথম দিনে খুলনায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার রাতে খুলনার রূপসা উপজেলার তালিমপুর এলাকায় রূপসা-বাগেরহাট সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীদের দেয়া আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। আগুন দিয়েই অবরোধকারীরা দ্রুত স্থান ত্যাগ করলে স্থানীয়রা পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। পুড়ে যাওয়া ‘খুলনা-ব ৯১৭’ বাসটি রূপসা টু মোংলা রুটে চলাচল করে।

জেলা পুলিশ সুপার সাইদুর রহমান জানান, অবরোধের নামে যারা বাসে আগুন দিচ্ছেন তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।