বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার চাতকপুর এলাকায় মামাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে ফকিরহাট উপজেলার বেতাগার চাতকপুর গ্রামে রুহুল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. মোস্তফা মোল্লা (১৮) বাগেরহাটের কচুয়ার বিলকুল কাঠালতলা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।