বাগেরহাটে ফেরি থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোড়েলগঞ্জে চলন্ত ফেরি থেকে পানগুছি নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার ভোরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ফেরিঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায়  মরদেহটি উদ্ধার করে।

নিহতের নাম ফজলুল হক (৭০)। পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে। তিনি বরযাত্রী হয়ে বাড়ি থেকে মোড়েলগঞ্জে যাচ্ছিলেন।

স্বজনরা জানান, শুক্রবার রাত ১১টার দিকে ফেরিতে ওঠার পর  অসাবধানবসত ফেরির পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। তিন দিন পর নদী থেকে তার বাবার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। এব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।