নড়াইলে বৃষ্টির মধ্যে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক স্কুলছাত্র মারা গেছে। এসময় বজ্রপাতে মাঠে একটি গরু মৃত্যুও হয়।
রোববার বিকেলে জেলার লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই কিশোরের নাম মিরাজ মুন্সী (১৫)। সে ওই এলাকার বিপুল মুন্সীর ছেলে এবং স্থানীয় এলএসজেএন ইউনিয়ন ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন ও ওই গ্রামের সালাউদ্দিন শেখ নামে এক ব্যক্তি জানান, মিরাজ বিকেলে ইছামতি বিলে বৃষ্টির মধ্যে কৃষি কাজ করছিলো। এ সময় বজ্রপাতে আক্রান্ত হলে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।