আলুর খেতে মিললো তিন ‘ওয়ান শুটার গান’

নওগাঁয় আলু খেত থেকে তিনটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা-শ্যামপুর রাস্তার মাঝের একটি আলু খেত থেকে এগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ বিজ্ঞপ্তিতে জানায়, মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বক্তারপুর এলাকার ওই স্থানে অভিযান চালানো হয়। এসময় অজ্ঞাত মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা ‘ওয়ান শুটার গান’ গুলো ফেলে পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। শুটার গানগুলো নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হবে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। তবে বেলা ১১টা পর্যন্ত থানায় র‌্যাবের পক্ষ থেকে অস্ত্রগুলো জমা দেওয়া হয়নি।