নীলফামারীতে কয়েক ধাপে তিস্তার পানি কমেছে। বর্তমানে তিস্তা ব্যারাজারে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমা বরাবর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নীলফামারীর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও রাত ৯টার দিকে উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমা অতিক্রম করে। রাত ১১টা পর্যন্ত বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। রাত ১১টার পর থেকে নদীর পানি কমতে থাকে। যা পর্যায় ক্রমে কমে বুধবার (৩০ জুলাই) বিকেল তিনটা পর্যন্ত বিপদসীমা বরাবর দিয়ে প্রবাহিত হয়।
এদিকে সকাল থেকে নদীতে পানি কমা অব্যাহত থাকায় নদীর তীরবর্তী নীলফামারী জেলার কোথায় কোনো নিম্নাঞ্চল প্লাবিত হয়নি কিংবা কোথাও কোনো বাঁধের ক্ষতি হয়নি বলে দাবি করেছে পাউবো নীলফামারীর ডালিয়া ডিভিশন কর্তৃপক্ষ।