সিলেট নগরে হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল থেকে বিস্ফোরণ ও সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় নাশকতায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক আটক ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরের রংমহল টাওয়ার এলাকা থেকে মশাল মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এসময় মিছিলটি বন্দরবাজারে করিমউল্ল্যাহ মার্কেটের সামনে এলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাস্তায় মশাল ফেলে অগ্নিসংযোগ করে অবরোধের চেষ্টা করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা।
পুলিশ জানিয়েছে, নাশকতার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তবে কেউ আহত হয়নি।