সিলেটে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলের পিকআপের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলে ফয়সল রেজা এবং পাবেল আহমদ ও শিহাব আহমদ। সবার বাড়ি জৈন্তাপুরে।
আহত ব্যক্তির নাম এ্যারমি খাশিয়া। তিনি সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সিলেট জেলা হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, দাঁড়িয়ে থাকা দুইটি মোটরসাইকেলে পাঁচ বন্ধু বসে গল্প করছিলেন। তখন একটি পিকআপ এসে ধাক্কা দিলে ঘটঁনাস্থলে চার জন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ইতিমধ্যে ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত দুটি মোটরসাইকেল ও পিকআপটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।