১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু

করোনা ভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর, দেশের সকল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল (১৫ মার্চ) থেকে সব বিষয়ে পুরোদমে ক্লাস শুরু হবে। 

রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানে শনিবার (১১ মার্চ) শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে। 

মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে। নতুন কারিকুলামের আলোকে পড়তে পারলে শিক্ষার্থীদের আর কোচিংয়ে যেতে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: নিত্যপণ্যের আমদানি শুল্ক সহনীয় পর্যায়ে আনার নির্দেশ

এর আগে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস চলছিল। 

উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থিতিতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দুই বছর বন্ধ ছিলো। সর্বশেষ গত বছর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলেও দুই দফায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠদান বন্ধ রাখা হয়। 

সর্বশেষ ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমিত আকারে ক্লাস শুরু হয় আর ২ মার্চ থেকে সীমিত আকারে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়।


একাত্তর/আরবিএস