রুয়েটে হয়ে গেলো অরোরা বিজ্ঞান উৎসব

গত ২৬ মে, ২০২৩ রাজশাহী প্রকৌশল ও প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অনুষ্ঠিত হয়ে গেলো রুয়েটের একমাত্র বিজ্ঞানভিত্তিক সংগঠন অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অফ রুয়েট (এএসএসআর) কর্তৃক আয়োজিত  জাতীয় বিজ্ঞান উৎসব, অরোরা - জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ, রুয়েট। এই জাতীয় বিজ্ঞান উৎসবে সব মিলিয়ে প্রায় সাতটি বিভাগ ছিলো, যার প্রতিটি বিভাগই ছিলো যথেষ্ট আড়ম্বরপূর্ন যেখানে সারাদেশ অংশগ্রহণ করেছিলো এক হাজারের বেশি শিক্ষার্থী। এখানে থাকা বিভাগগুলি ছিল- বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট শো কেসিং, পোস্টার প্রেজেন্টেশন, সেমিনার, অ্যাস্ট্রো অ্যান্ড লাইট, ফটোগ্রাফি, মুভি সেশন এবং স্কাই অবজার্ভেশন।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলো সেমিনার। যেখানে ডঃ মোঃ কায়কোবাদ, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ডঃ খান এম বি আসাদ, সহকারী অধ্যাপক, জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি উপস্থিত ছিলেন। বিজ্ঞানের ও জ্যোতির্বিজ্ঞান বিভিন্ন বিষয় নিয়ে এমন দুইজন ব্যক্তির গভীর আলোচনা ছিল সমগ্র বিজ্ঞান উৎসবেরই অন্যতম প্রাণকেন্দ্র।

অনুষ্ঠানের সবচেয়ে বড় উৎসবমুখরতা ছিল বিজ্ঞান অলিম্পিয়াডে। এখানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের আগমন ও তাদের বিজ্ঞানের প্রতি যে আগ্রহ ছিলো খুবই দৃষ্টিনন্দন একটি অংশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ সাজ্জাদ হোসেন, মাননীয় উপাচার্য, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. মো. রবিউল ইসলাম, ডীন, ইসিই ফ্যাকাল্টি, রুয়েট। এছাড়া ছিলেন অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অফ রুয়েট (এএসএসআর) এর দুইজন উপদেষ্টা মো: নাজমুল শরীফ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রুয়েট এবং মোঃ আজমাইন ইয়াকীন সৃজন, প্রভাষক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, রুয়েট। এর পাশাপাশি অতিথি হিসেবে ছিলেন তামান্না তাসনিম প্রভা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রুয়েট।

অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভাগে বিচারক হিসেবে ছিলেন ডঃ মোঃ নজরুল ইসলাম মন্ডল স্যার, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, রুয়েট, ডঃ মো. শামীম আনোয়ার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, রুয়েট, ডঃ শহীদ-উজ-জামান, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, রুয়েট, রকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার বিভাগ, রুয়েট, দেবপ্রিয় গুহ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, রুয়েট, মোঃ লুৎফর রহমান রিফাত, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, রুয়েট, রুকাইয়া বিনতে রশিদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, রুয়েট।

অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অফ রুয়েটের চলমান কার্যনির্বাহী কমিটির সভাপতি কৌশিক ব্যানার্জি একাত্তরকে বলেন, "প্রথমবারের মত এত বড় ব্যপ্তিতে অনুষ্ঠান আয়োজন আমাদের সংগঠনের জন্য প্রথম। কিন্তু আমরা এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমদের অগ্রজরা যে সাহস দিয়ে গিয়েছেন তারই বহিঃপ্রকাশ এই ইভেন্ট। আমাদের দেখিয়ে গিয়েছেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক প্লাটফর্মে এনে সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করতে পেরেছি বলেই আমি বিশ্বাস করি।"

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান রিফাতের কন্ঠে ছিলো আশার বাণী। তিনি বলেন, "প্রথমবারের মতো অনুষ্ঠিত আয়োজন হিসেবে আমরা সারাদেশ থেকে যে সাড়া পেয়েছি তা ছিলো কল্পনাতীত। সীমিত সময় ও স্বল্প অভিজ্ঞতায় আমাদের কার্যক্রম যে এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তার সকল কৃতিত্ব আমাদের ভলেন্টিয়ারদের। তাদের দ্রুত ও কার্যকর কর্মদক্ষতাই এই আয়োজনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। আশা করছি, এই উৎসব আমরা প্রতি বছর নিয়মিত আয়োজন করতে পারবো"

অরোরা- জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩ এর স্পন্সর হিসেবে ছিল জাতীয় বিজ্ঞান জাদুঘর, একতা পাওয়ার লিমিটেড, সিএসএল টেলিকমিউনিকেশন্স এবং রূপালী ব্যাংক লিমিটেড। এছাড়া, ইউথ এংগেজিং পার্টনার হিসেবে ছিলো অনলাইন সায়েন্স পোর্টাল Science Bee, এয়ার পার্টনার হিসেবে ছিল Novoair, মিডিয়া পার্টনার হিসেবে ছিল একাত্তর টেলিভিশন, ঢাকা মেইল ও রেডিও রুয়েট, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিলো ফটোগ্রাফিক সোসাইটি অফ রুয়েট।