বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসবে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের নানা দিক তুলে ধরেছেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
অধ্যাপক ড. ফারুক-উজ-জামান বলেন, হামদর্দ ল্যারেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার ঐকান্তিক চেষ্টায় দেশের প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে উজ্জল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২০১২ সাল থেকে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ে যেসব বিষয়ে ভর্তি চলছে:
১) বিএসসি ইন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)
২) বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)
৩) বিএসসি (অনার্স) গণিত
৪) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)
৫) বিএসএস (অনার্স) অর্থনীতি # বিএ (অনার্স) ইংরেজি
৬) বিএ (অনার্স) ইসলামিক স্টাডিজ
হামদর্দ ইন্সটিটিউট অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিসিন এর অধীনে:
৭) ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস)
৮) ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস)
স্নাতকোত্তর পর্যায়ে:
৯) মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) # এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ)
১০) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) # এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)
১১) এমএসসি গণিত
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মেঘনা ও ফুলদি নদীর সংযোগস্থলে নৈসর্গিক পরিবেশে ১৬০ বিঘা নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা ও গবেষনা কার্যক্রম পরিচালনা করে আসছে। ৫টি ফ্যাকাল্টির অধীনে মোট ১৭টি প্রোগ্রামের মাধ্যমে গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম চালু রয়েছে। দেশ ও বিদেশের বরেণ্য শিক্ষকমন্ডলীর দ্বারা পাঠদানের মাধ্যমে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উচ্চ শিক্ষার কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক ক্লাস রুম, পরীক্ষাগার, খেলার মাঠ, লাইব্রেরী, হোস্টেল ও ফ্রি পরিবহন ব্যবস্থা। এ ছাড়াও ছাত্র—ছাত্রীরা বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা সহ—পাঠ্যক্রম কর্মসূচীতে অংশগ্রহণ করে থাকে।
একাত্তর/এআর