৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবি ও পিএসসির স্বৈরাচারী আচরণের প্রতিবাদে পিএসসির সামনে অবস্থান নিয়েছে বিসিএস পরীক্ষার্থীরা।
রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টার পর লং মার্চ টু পিএসসি কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনের সামনে থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা।
তারা বলেন, নিজেদের পছন্দদের মানুষকে নিয়োগ দেবার জন্য পিএসসি স্বৈরাচারী আচরণ শুরু করেছে। অন্যান্য ব্যাচে লিখিত পরীক্ষার জন্য ছয় মাস সময় দেয়া হলেও ৪৭ বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতির সময় দেয়া হয়েছে ৪১ দিন। এমন সিদ্ধান্ত শুধু বৈষম্য বৃদ্ধি করছে বলেও জানান শিক্ষার্থীরা।