রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভূমিকম্পজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, ভূমিকম্পজনিত কারণে কিছু সংখ্যক শিক্ষার্থী আহত ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ায় আগামীকাল (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।
শুক্র ও শনিবার চারবার দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবারের মাঝারি মানের ভূমিকম্পে এখনও পর্যন্ত সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।