ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে এ তালিকা চাওয়া হয়েছে। এ বিষয়ে নির্ধারিত ছক অনুযায়ী তালিকা পাঠাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এ–সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ১৭ নভেম্বরের একটি পত্রের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অঞ্চলভিত্তিক তালিকা নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে বলা হয়েছে।