ডেঙ্গু পরিস্থিতি: নতুন রোগী ১০৩

দেশে ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৩ জন। এনিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৮০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৯৫ জন।

শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৮৯ জন। ঢাকার বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৪ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে নভেম্বরে প্রথম পাঁচদিনে আক্রান্তের সংখ্যা ৭২৫ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯৫ জনের মধ্যে চলতি মাসে ৪ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৪৫ জন ডেঙ্গু রোগী। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ১৬০ জন।


একাত্তর/এআর