'আফ্রিকাফেরত কেউ হোটেল থেকে বেরোলে মালিককে জরিমানা'

আফ্রিকা থেকে কেউ এসে হোটেল থেকে বের হলে হোটেল মালিককে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী যাত্রীদের করোনা টেস্টিং ফ্যাসিলিটিস পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, আফ্রিকা থেকে যারা এসেছে তাদের খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তাদেরকে খুঁজে পেলেই জানানো হবে। 

আরও পড়ুন: নতুন বছরে বাড়ছে না ক্লাসের সংখ্যা: দীপু মনি

তিনি আরও বলেন, ল্যাবের আয়োজন দেখেছি। আগের ল্যাবটিও কাজ করছে। ৩৪ হাজার স্কয়ার ফিটের জায়গা নিয়ে করা হয়েছে। এখানে টয়লেট, অফিস, দোকানসহ সব ধরনের সুবিধা রাখা হয়েছে। পৃথিবীর কোন জায়গায় এমন ফ্যাসিলিটি নেই। 

দেশের সামগ্রিক করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা সব কিছু ভাল করার চেষ্টা করছি। চিকিৎসা অনেক ভাল যার কারণে মৃত্যু সংখ্যা অনেক কম। এখন পর্যন্ত টার্গেটেড পপুলেশনের ৫০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়েও আমরা সতর্ক রয়েছি। 


একাত্তর/এসজে