মস্তিস্কের কাজকর্মে বাধা দিচ্ছে করোনা

শীত মৌসুমের শুরু থেকেই আবারও চোখ রাঙাতে শুরু করেছে সারাবিশ্বকে থমকে দেয়া করোনা ভাইরাস। এরি মধ্যে দেশে দেশে এই ভাইরাসে ধৈনিক সংক্রমণের গ্রাফ ওপরের দিকে উঠতে শুরু করেছে। আগের মতো মারণ ক্ষমতা না থাকলে করোনা নিয়ে আবারও সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

তবে করোনা ভাইরাস নিয়ে সম্প্রতি একটি খারাপ খবর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখন করোনা ভাইরাসে ফুসফুস বা হৃদপিন্ডকে তেমন একটা আক্রান্ত করতে না পারলেও, মস্তিস্কের ওপরে বেশ ভালোই প্রভাব ফেলছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

কোপেনহাগেন ও ডেনমার্ক ইউনিভার্সিটির গবেষকেরা করোনা ভাইরাসের প্রভাব সম্পর্কে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। আমেরিকান মেডিক্যাল জার্নালে সেটি প্রকাশিত হয়েছে। 

কোভিড আক্রান্ত যে সব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের উপর গবেষণায় গেছে মনবদেহের থেকেও বুদ্ধি, স্নায়বিক ও মানসিক অবস্থা বেশি খারাপ দিচ্ছে করোনা ভাইরাস। অর্থাৎ ব্রেনের স্নায়বিক কাজকর্মের উপর বিশেষ প্রভাব ফেলছে করোনা ভাইরাস। 

তাই করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠলেও তাদের মস্তিষ্কের স্বাস্থ্যের উপর বিশেষ যত্ন নেওয়া, চিকিৎসা করা জরুরি বলেও গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে।

গবেষকেরা ১২০ জন কোভিড রোগীসহ ৩৪৫ জনের উপর গবেষণা চালান। এতে দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর অবসাদ, উত্তেজিত হওয়ার মতো সমস্যা বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই করোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা গুরুতর না হলেও, স্নায়বিক চিকিৎসার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।