১০ ডলারে ভাইরাস প্রতিরোধী পিলের পরিকল্পনা ডব্লিউএইচও'র

১০ ডলারে ভাইরাস প্রতিরোধী কোভিড-১৯ পিল কেনার লক্ষ্যে নতুন প্রোগ্রাম পরিকল্পনা করছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা। খবর রয়টার্স।

গরীব দেশগুলোর জন্য কোভিডের টিকা, টেস্ট ও অন্যান্য চিকিৎসার সমান সুযোগ নিশ্চিত করতে নতুন পরিকল্পনা করছে সংস্থাটি। 

মার্ক এবং কোম্পানি 'মোলনিউপিরাভির' নামের পরীক্ষামূলক ওষুধসহ আরও উৎপাদিত ওষুধ এই পরিকল্পনার আওতায় আনার চেষ্টা করছে ডব্লিউএইচও। উল্লেখ্য, এই ওষুধ ভাইরাসের জেনেটিক কোডের ভেতরে ত্রুটি প্রবেশ করিয়ে দেয় যাতে ভাইরাস আর নিজের প্রতিলিপি সৃষ্টি করতে না পারে।

আরও পড়ুন: ৯ বছরে ৩৬৭৯ সাম্প্রদায়িক হামলা: আসক

এক্সেস টু কোভিড-১৯ টুলসের (এসিটি-এ) আওতায় আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ গরীব দেশগুলোকে ১০০ কোটি কোভিড টেস্ট ও ১২ কোটি মানুষের জন্য কোভিড ওষুধ সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে ২২৮০ কোটি ডলার অর্থসাহায্য তোলার প্রয়াস করছে সংস্থাটি।

তবে ১৩ তারিখে ড্রাফট হওয়া নথির বিষয়ে পূর্নাঙ্গ সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত এসিটি-এ এর মুখপাত্র এবিষয়ে কোনো মন্তব্য জানাতে চাননি। এ মাসের শেষের দিকে রোমে আয়োজিত জি২০ সামিটে আন্তর্জাতিক নেতাদের জন্যে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।


একাত্তর/টিএ