নাইজেরিয়ার নাইজারে একটি মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত ১৬ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
নাইজারের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার (৮ ডিসেম্বর) ভোরে বা'আরে গ্রামে ফজরের নামাজ আদায়ের সময় এ হামলা হয়।
তিনি আরও জানান, বন্দুকধারীরা হামলার পর মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় পথে আরও একজনের ওপর গুলি করে যায়।
এ হত্যার পর এলাকা ছেড়ে চলে গেছেন অধিবাসীরা।
আরও পড়ুন: ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ ভারতের আন্তর্জাতিক ফ্লাইট
অন্যদিকে, প্রতিবেশী কাতসিনা রাজ্যে আরেকদল বন্দুকধারী এক সরকারি কর্মকর্তাকে তা বাসভবনে গুলি করে পালিয়ে যায়।
নিহত রাবে নাসির কাতসিনার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিশনার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নাইজেরিয়ার এই অঞ্চলে গত বেশ কিছুদিন ধরেই অপহরণ ও হত্যার ঘটনা ঘটছে। গত সপ্তাহে সোকোতো রাজ্যে একটি বাসে আগুন লাগিয়ে ২৩ আরোহীকে হত্যা করে সন্ত্রাসীরা।
একাত্তর/এসজে