ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে ইতালির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। রোগ প্রতিরোধ ব্যবস্থার জটিলতা নিয়ে প্রায় এক মাস ধরে হাসপাতালে ছিলেন তিনি।
৬৫ বছর বয়সী এই সাবেক সাংবাদিক ও রাজনীতিবিদ ২০০৯ সালে সাংবাদিকতা ছেড়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হিসেবে যোগ দেন।
আরও পড়ুন: প্রথম মানুষের শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন
এরপর ২০১৯ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশ্যালিস্টস এন্ড ডেমোক্র্যাটসের সদস্য ছিলেন।
গত সেপ্টেম্বরে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।
একাত্তর/এসজে