ভারতে করোনার দৈনিক শনাক্ত আগের দিনের তুলনায় বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও।
২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই লাখ ৮৫ হাজার ৭৯০ জন। নমুনা পরীক্ষায় দৈনিক শনাক্তের হার ১৬ দশমিক ১৬ শতাংশ।
পাঁচ দিন পর গত মঙ্গলবার ভারতে করোনা সংক্রমণ নেমেছিল তিন লাখের নিচে। বুধবারও তা অব্যাহত থাকলো। তবে মঙ্গলবারের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা।
ভারতে আগের দিন ৬১৪ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘন্টায় এ ভাইরাসের সংক্রমণে ৬৬৫ জন প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত করোনায় মারা গেছে চার লাখ ৯১ হাজার ১২৭ জন।
মহামারি শুরুর পর থেকে ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছে চার কোটি ৮৫ লাখ ১১৬ জন। বর্তমানে দেশটিতে কোভিড থেকে সেরে ওঠার হার ৯৩ দশমিক ২৩ শতাংশ।
আরও পড়ুন: ওমিক্রন প্রতিরোধের ক্লিনিক্যাল গাইডলাইন চুড়ান্ত: স্বাস্থ্য অধিদপ্তর
সাপ্তাহিক সংক্রমণের হার ১৭.৩৩ শতাংশ। এ ক্ষেত্রেও সংক্রমণের হার মঙ্গলবারের তুলনায় বুধবার সামান্য বেড়েছে। ভারতে এ পর্যন্ত মোট ৭২ কোটিরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭ লাখ ৬৯ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। অন্যদিকে ভারতে এখন পর্যন্ত ১৬৩ কোটি ৫৮ লাখ টিকা দেয়া হয়েছে।
২৪ ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমিত শনাক্ত হয়েছে দক্ষিণের রাজ্য কেরালায় ৫৫ হাজারের বেশি। এরপরেই আছে কর্ণাটক ৪১ হাজার ৪০০ জন।
একাত্তর/আরবিএস