রাশিয়ার নিরাপত্তা সমঝোতার বস্তু নয়: পুতিন

ইউক্রেন সীমান্তে আরও রাশিয়ান সৈন্য মোতায়েনের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সমঝোতার বিষয়বস্তু নয়। 

রাশিয়ার ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বক্তৃতায় পুতিন বলেন, রাশিয়া সবসময়ই সরাসরি ও স্বচ্ছ আলোচনার জন্য প্রস্তুত। তবে সেনাবাহিনীর ওপর তার পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: পুতিনকে ‘জিনিয়াস’ বলে প্রসংশায় ভাসালেন ট্রাম্প

ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। 

যুক্তরাজ্য কর্তৃক রাশিয়ান পাঁচ ব্যাংক ও তিন ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ায় পশ্চিমা অর্থায়ন বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

এদিকে, লুহানস্ক ও দোনেৎস্কে রাশিয়ান সেনা মোতায়েনের পর রাশিয়ায় অবস্থিত সকল ইউক্রেনীয় নাগরিককে অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার। 


একাত্তর/এসজে