অভিযানে যোগ দিচ্ছে বেলারুশের সেনারাও: ইউক্রেন

রাশিয়ার সেনাদের সাথে সাথে প্রতিবেশী দেশ বেলারুশের সেনারাও ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। 

ইউক্রেনের উত্তর দিকের বেলারুশ সীমান্ত থেকেও আক্রমণ শুরু হয়ে গেছে।  সেখানে পূর্বেই একটি বিমানঘাঁটিতে সৈন্য সমাবেশ করেছিল রাশিয়া বলে স্যাটেলাইটের ছবিতে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। 

যদিও তখন রাশিয়া বলে আসছিল, বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবেই এই সৈন্য সমাবেশ। 

আরও পড়ুন: রাজধানী ছেড়ে যাচ্ছে কিয়েভের বাসিন্দারা

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রতিবেশী দেশ বেলারুশের সেনারাও রাশিয়ার সেনাদের সাথে অভিযানে যোগ দিচ্ছে। 

উল্লেখ্য, বেলারুশ দীর্ঘদিন যাবত রাশিয়ার মিত্র। বিশ্লেষকরা এই ছোট দেশকে রাশিয়ার ‘ক্লায়েন্ট স্টেট’ বলে থাকেন।


একাত্তর/জো