এবার রাশিয়ার জন্য আমেরিকার আকাশ বন্ধ

রাশিয়ার কোন বিমান আমেরিকার আকাশসীমা ব্যবহার করতে পারবে না বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (২ মার্চ) গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়। ইউরোপিয় ইউনিয়ন এবং কানাডার আকাশসীমা রাশিয়ার জন্য বন্ধ করে দেবার পর এমন সিদ্ধান্ত নিলো আমেরিকা।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এ নিষেধাজ্ঞা রাশিয়ার উপর আরো বিচ্ছিন্ন করবে এবং তাদের অর্থনীতির উপর চাপ তৈরি করবে।

রাশিয়ার মুদ্রা রুবল ৩০ শতাংশ এবং স্টক মার্কেট ৪০ শতাংশ মূল্য হারিয়েছে বলে প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন।

ইউক্রেনের জনগণ যেভাবে ইস্পাত কঠিন মনোভাব নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে সেখান থেকে আমেরিকার জনগণকে অনুপ্রেরণা নিতেও আহ্বান জানান জো বাইডেন।

আরও পড়ুন: স্বৈরশাসকরা বেশি ক্ষতি করে: বাইডেন

তিনি বলেন, পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ শহর ঘিরে রাখতে পারে কিন্তু তারা কখনোই ইউক্রেনের জনগণের হৃদয় অর্জন করতে পারবে না।


একাত্তর/আরএ