ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই সংকট নিরসনে দুই পক্ষের মধ্যে আলোচনাও চলছে। সেই আলোচনার তৃতীয় দফা বৈঠকও হয়ে গেছে এরইমধ্যে। তবে বড় খবরটি এসেছে বৈঠক শুরুর ঠিক আগে। ইউক্রেনের দাবি, তাদের সমঝোতাকারি দলের একজন নাকি রুশ গুপ্তচর।
এ যেন সর্ষের মধ্যেই লুকিয়ে ছিল ভূত। রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ডেনিস কিরিভ। সেই বৈঠকে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ গোপনে কিরিভের ফোনে আড়ি পেতে জানতে পারে তিনি রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন।
বেশ কয়েকটি পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, কিরিভ আসলে রুশ গুপ্তচরের ভূমিকাই পালন করছিলেন। একথা জানতে পারার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে কিয়েভের এক আদালতের সামনে কিরিভকে মাথায় গুলি হত্যা করে দেশটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ইউক্রেনভিক্তিক বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, রুশ গুপ্তচর সন্দেহেই কিরিভকে হত্যা করা হয়েছে। দেশবিরোধী কাজের জন্য তাকে শাস্তি দেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে গোটা বিষয়ে ইউক্রেন সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তবে জানা গেছে ইউক্রেনের এক রাজনৈতিক বিশ্লেষক মারিও দুবোভিকোভা কিরিভকে হত্যার কথা প্রকাশ করেছেন। তবে ইউক্রেন সরকার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করায় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
একাত্তর/এসএ